উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কোন নীতির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার উদ্যোগের নীতির ইঙ্গিত পাওয়া যায়। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের নতুন আবিষ্কার ও উদ্ভাবনে আগ্রহী ও অনুপ্রাণিত করার প্রক্রিয়াকে উদ্যোগের নীতি বলে। একটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনের পক্ষে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে চিন্তা করার মতো সবসময় সময় থাকে না। তাই প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারিরা যাতে নিজ নিজ কর্মক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে পারে এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার সমাধান ও নতুনত্ব নিয়ে ভাবতে পারে সেজন্য ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানে সে ধরনের কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে। উদ্দীপকের জনাব নাঈম হাসান 'এ পাস' গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তাঁর প্রতিষ্ঠানের সকল কর্মীদের ব্যক্তিগত খোঁজ খবর নেন এবং তাদের মতামতকে মূল্য দেন। প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও বার্ষিক লক্ষ্য নির্ধারণের কাজ তিনি পরিচালনা পর্ষদের সাথে আলাপ-আলোচনাপূর্বক ঠিক করেন। কর্মীদের মতামতের এমন স্বাধীনতা প্রদান ব্যবস্থাপনার উদ্যোগের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার উদ্যোগের নীতির ইঙ্গিত পাওয়া যায়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কোন নীতির ইঙ্গিত পাওয়া যায়? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর