প্রতিষ্ঠানটির সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: প্রাতিষ্ঠানিক কাজে গতি আনার জন্য ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতির প্রতি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে। এ নীতিতে প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিম্ন স্তরের ব্যবস্থাপকদের হাতে থাকে। বিকেন্দ্রীকরণে ফলে প্রতিষ্ঠানে কর্মরত অধস্তন কর্মীদের গুরুত্ব বৃদ্ধি পায়। ফলে প্রতিষ্ঠানের প্রতি তারা আন্তরিক হয়। উদ্দীপকের একটি শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন, বিপণন, বিক্রয় ও হিসাবরক্ষণ এই চারটি বিভাগ রয়েছে। উক্ত বিভাগগুলো আলাদাভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু একটি বিভাগের সাথে অন্য বিভাগের যোগাযোগ না থাকায় প্রতিষ্ঠানে সমন্বয়হীনতা দেখা দেয়। প্রতিষ্ঠানে এমন সমন্বয়হীনতা একতাই বল নীতি অনুসরণ না করার কারণে সৃষ্টি হয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানের কাজে গতি আনার লক্ষ্যে কর্মীদের হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। ঊর্ধ্বতন অতিমাত্রায় কর্তৃত্বশালী হলে অধস্তনদের গুরুত্ব হ্রাস পায়। এতে অধস্তন কর্মীরা কাজের প্রতি মনোবল হারায়। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা দিন দিন হ্রাস পায়। তাই প্রতিষ্ঠানের এমন অনেক, কাজ আছে যেখানে অধস্তনদের গুরুত্ব দিতে হয়। নচেৎ প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। আর বিকেন্দ্রীকরণের মাধ্যমেই অধস্তনদের গুরুত্ব দেওয়া যায়। তাই আমি মনে করি, প্রাতিষ্ঠানিক কাজে গতি আনার জন্য ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতির প্রতি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
প্রতিষ্ঠানটির সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর