উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ব্যবস্থাপনার একতাই বল নীতি লংঘিত হয়েছে। এ নীতিতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সকল স্তরের কর্মীদের সর্বদা সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করে। একতাই বল নীতি অনুযায়ী ব্যবস্থাপনা এমনভাবে পরিচালিত হবে যাতে নিয়োজিত কর্মীবৃন্দ এবং তাদের কর্মধারার মধ্যে ঐকতান সৃষ্টি হয়। কারণ যদি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের মধ্যে মতানৈক্য বা অমিল সৃষ্টি হয় তবে প্রতিষ্ঠান কখনই সাফল্য অর্জন করতে পারে না। উদ্দীপকের একটি শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন, বিপণন, বিক্রয় ও হিসাবরক্ষণ এই চারটি বিভাগ রয়েছে। উক্ত বিভাগগুলো আলাদাভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু একটি বিভাগের সাথে অন্য বিভাগের যোগাযোগ না থাকায় প্রতিষ্ঠানে সমন্বয়হীনতা দেখা দেয়। প্রতিষ্ঠানে এমন সমন্বয়হীনতা একতাই বল নীতি অনুসরণ না করার কারণে সৃষ্টি হয়। তাই বলা যায়, উদ্দীপকে ব্যবস্থাপনার একতাই বল নীতি লংঘিত হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর