উদ্দীপকের মি. সিয়ামের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কোন নীতি সমর্থন করে তার সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে মি. সিয়ামের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ নীতি সমর্থন করে। এ নীতিতে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চ স্তরের ব্যবস্থাপকদের হাতে কেন্দ্রীভূত থাকে। এরূপ ব্যবস্থায় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনগণ অতিমাত্রায় কর্তৃত্বশালী হয়ে থাকে। এতে করে অধস্তন কর্মীদের গুরুত্ব হ্রাস পায়। এর ফলে কর্মীরা কাজের প্রতি মনোবল হারায় এবং তাদের কাজের গতিশীলতা কমে যায়। উদ্দীপকে মি. সিয়াম একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের CEO। তিনি উচ্চ পর্যায়ের সকল ধরনের সিদ্ধান্ত নেওয়ার সর্বময় ক্ষমতার অধিকারী। এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. সিয়ামের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ নীতি সমর্থন করে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকের মি. সিয়ামের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কোন নীতি সমর্থন ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর