জনার সোহেলি একজন প্রশাসক, কিন্তু ব্যবস্থাপকীয় দক্ষতায় ঘাটতি আছে' উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: একজন প্রশাসক হিসেবে জনাব সোহেলির মধ্যে ব্যবস্থাপকীয় দক্ষতার ঘাটতি রয়েছে- এই বক্তব্যের সাথে আমি একমত। ব্যবস্থাপকীয় দক্ষতা হলো ব্যবস্থাপকীয় কাজ যথাযথ ও সুনিপুণভাবে সম্পাদন করার সামর্থ্য। বর্তমান তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য ব্যবস্থাপকীয় দক্ষতা অধিক গুরুত্বপূর্ণ। কেননা একজন দক্ষ ব্যবস্থাপকের মধ্যে রয়েছে প্রতিযোগিতায় টিকে থাকার মতো সামর্থ্য বা কৌশল। উদ্দীপকে মিনা কোম্পানির প্রধান কর্মকর্তা জনাব সোহেলি। তিনি কোম্পানির নীতি নির্ধারণ ও লক্ষ্যস্থির করে থাকেন। হঠাৎ তিনি তার অধীনস্থ কর্মীদের আর্থিক সুবিধা না দিয়ে কর্মঘণ্টা বৃদ্ধি করেন। এতে কর্মীদের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি হয়। ফলে প্রতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সমস্যা দেখা দেয়। প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ ব্যবস্থাপক দক্ষতার সাথে ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করতে পারলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হয়। অন্যদিকে ব্যবস্থাপক অদক্ষ হলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিই এর প্রমাণ। তাই আমি মনে করি, একজন প্রশাসক হিসেবে জনাব সোহেলির মধ্যে ব্যবস্থাপকীয় দক্ষতার ঘাটতি রয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
জনার সোহেলি একজন প্রশাসক, কিন্তু ব্যবস্থাপকীয় দক্ষতায় ঘাটতি আছে' উদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর