"একজন প্রশাসক হিসেবে জনাব সাজাহান খানের ব্যবস্থাপকীয় কিছু দক্ষতার ঘাটতি আছে"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: একজন প্রশাসক হিসেবে জনাব সাজাহান খানের মধ্যে ব্যবস্থাপকীয় কিছু দক্ষতার ঘাটতি রয়েছে। এই বক্তব্যের সাথে আমি একমত। ব্যবস্থাপকীয় দক্ষতা হলো ব্যবস্থাপকীয় কাজ যথাযথ ও সুনিপুণভাবে সম্পাদন করার সামর্থ্য। বর্তমান তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য ব্যবস্থাপকীয় দক্ষতা অধিক গুরুত্বপূর্ণ। কেননা একজন দক্ষ ব্যবস্থাপকের মধ্যে রয়েছে প্রতিযোগিতায় টিকে থাকার মতো সামর্থ্য বা কৌশল। উদ্দীপকে সাজাহান খান মীরবাগ সাবান কারখানায় লক্ষ্য স্থির' ও নীতি নির্ধারণী কাজ করে থাকেন। সম্প্রতি সাবানের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি তার কারখানার শ্রমিকদের প্রত্যহ ১.৫ ঘণ্টা অতিরিক্ত কাজ করার নির্দেশ দেন। অতিরিক্ত এই কাজের জন্য তিনি অতিরিক্ত মজুরি ঘোষণা দেন নাই। ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ ব্যবস্থাপক দক্ষতার সাথে ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করতে পারলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হয়। অন্যদিকে ব্যবস্থাপক অদক্ষ হলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের জনাব সাজাহান খানের ব্যবস্থাপকীয় দক্ষতার অভাবের কারণেই তার প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
"একজন প্রশাসক হিসেবে জনাব সাজাহান খানের ব্যবস্থাপকীয় কিছু দক্ষতার ঘ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর