আন্তঃব্যক্তিক দক্ষতা একজন বিক্রয় কর্মকর্তার জন্য গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে মিশতে পারা এবং তাদেরকে কাজে উদ্বুদ্ধ ও উৎসাহিত করে কাজ আদায় করার দক্ষতাকেই আন্তঃব্যক্তিক দক্ষতা বলে। যেকোনো কার্য সম্পাদনে প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মীদের সাথে আদর্শ ব্যবস্থাপকের যোগাযোগ ও আন্তঃসম্পর্ক থাকা প্রয়োজন। আদর্শ ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং যোগাযোগ দক্ষতার ওপর প্রাতিষ্ঠানিক সাফল্য নির্ভরশীল। এক্ষেত্রে ব্যক্তি বা দলকে বুঝে সেভাবে তাদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা, নিজস্ব চিন্তার প্রতি তাদের সমর্থন আদায় এবং প্ররোচিত ও উৎসাহিত করার সামর্থ্য গুরুত্বপূর্ণ। একজন বিক্রয়কর্মীর নিকট এমন, দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ তাকে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রক্ষা করাসহ বিভিন্নভাবে প্ররোচিত ও উৎসাহিত করে পণ্য বিক্রয় করতে হয়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
আন্তঃব্যক্তিক দক্ষতা একজন বিক্রয় কর্মকর্তার জন্য গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উত্তর