ব্যক্তি ও আসবাবপত্রের সঠিক অবস্থান, মেধা, যোগ্যতা, দক্ষতা অনুসারে বেতন এবং নিজের স্বার্থ না দেখে প্রতিষ্ঠানের স্বার্থ দেখা কোনা কোন নীতিকে নির্দেশ করে তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: ব্যক্তি ও আসবাবপত্রের সঠিক অবস্থান, মেধা, যোগ্যতা, দক্ষতা অনুসারে বেতন এবং নিজের স্বার্থ না দেখে প্রতিষ্ঠানের স্বার্থ দেখা ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতি, পারিশ্রমিকের নীতি এবং সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতিকে নির্দেশ করে। প্রতিষ্ঠানে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃঙ্খলভাবে সাজানোকে শৃঙ্খলার নীতি বলে। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের প্রকৃতি, মেধা ও যোগ্যতা অনুযায়ী তাদের উপযুক্ত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের নীতিকে পারিশ্রমিকের নীতি বলে। অন্যদিকে প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বদা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়াকে সাধারণ স্বার্থে ব্যক্তিস্বার্থ ত্যাগের নীতি বলে। উদ্দীপকে তানভীর মাশরিক ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠান সাজানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয় করেন। এগুলোর অবস্থান কোথায় হবে সেই অনুযায়ী সংরক্ষণ করেন। বিভিন্ন বিভাগ উপবিভাগের কর্তা ব্যক্তিদের তাদের মেধা, যোগ্যতা অনুযায়ী বেতন নির্ধারণ করেন। প্রতিষ্ঠানের সবাই নিজেদের স্বার্থকে অগ্রাধিকার না দিয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখে। উদ্দীপকের তানভীর মাশরিকের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কতকগুলো নীতি অনুসরণ করা হয়। এই নীতিগুলো প্রতিষ্ঠানের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে। কারণ তিনি যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুতে সঠিক স্থানে স্থাপন করেন। আবার যোগ্যতা ও মেধা অনুযায়ী কর্মীদের বেতন প্রদান। ফলে কর্মীদের প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা বৃদ্ধি পায়। যার ফলশ্রুতিতে তারা ব্যক্তি স্বার্থের উর্ধ্বে প্রাতিষ্ঠানিক স্বার্থকে বিবেচনা করে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
ব্যক্তি ও আসবাবপত্রের সঠিক অবস্থান, মেধা, যোগ্যতা, দক্ষতা অনুসারে ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর