বর্তমান পরিস্থিতি এড়াতে ভবিষ্যতে 'রঙের বাড়ি' কর্তৃক ব্যবস্থাপনার কোন নীতিটি যথাযথভাবে অনুসরণ করা উচিত? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: বর্তমান পরিস্থিতি এড়াতে ভবিষ্যতে 'রঙের বাড়ি' কর্তৃক ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্য নীতিটি যথাযথভাবে অনুসরণ করা উচিত।-এ নীতিতে প্রতিষ্ঠানের কর্মীদের একটি মাত্র নির্দেশনার মাধ্যমে কাজ করতে বলা হয়। এরূপ নীতির মূলকথা হচ্ছে একটি প্রধান উদ্দেশ্য বা মৌল পকিল্পনার আলোকে প্রতিষ্ঠানের সকল কাজকর্ম সম্পন্ন হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের উচ্চ স্তর থেকে শুরু করে সকল বিভাগ ও উপবিভাগে সকল ব্যক্তির সকল কর্মপ্রচেষ্টা হবে একই লক্ষ্যকেন্দ্রিক। উদ্দীপকে জনাব আব্দুর রহিম 'রঙের বাড়ি' নামক প্রতিষ্ঠানের উৎপাদিত বিভিন্ন পণ্যের বিক্রি ও বাজার সৃষ্টির কাজ করেন। প্রতিষ্ঠানটির বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী ২০২১ সালে ১০: কোটি টাকা বিক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে তিনি সিলেট অঞ্চলের ৪টি জেলায় পণ্য বিপণনের কাজ করছিলেন। এমতাবস্থায় 'রঙের বাড়ি' এর ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে তাকে কিশোরগঞ্জ জেলায় নির্মিয়মান জোনাল অফিসের কাজও তদারক করতে হয়। জোনাল অফিসের কাজ দেখাশুনা করতে গিয়ে তিনি সিলেট অঞ্চলে তাঁর লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়। এতে প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পড়ে। নির্দেশনার ঐক্য নীতি নীতি অনুযায়ী একটি কাজের জন্য একাধিক নির্দেশনা বা পরস্পর সামঞ্জস্যহীন নির্দেশনা জারি করা যাবে না। কিন্তু উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনার এই নীতি মানা হচ্ছে না। কারণ জনাব আব্দুর রহিমকে সিলেট অঞ্চলে কাজের সময় কিশোরগঞ্জে পাঠানো হয়। এতে দু'ধরনের কাজ করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে এবং প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হয়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
বর্তমান পরিস্থিতি এড়াতে ভবিষ্যতে 'রঙের বাড়ি' কর্তৃক ব্যবস্থাপনার কো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর