ব্যবস্থাপনার ক্ষেত্রে '৬ এম' গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবস্থাপনার '৬ এম' বলতে Men, Materials, Machines, Money, Market, Method ইত্যাদির সমষ্টিকে বোঝায়। প্রতিষ্ঠানে নিয়োজিত মানব সম্পদকে ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যবস্থাপক চেষ্টা চালায়। সেবা ধর্মী প্রতিষ্ঠানগুলো সেবা বিক্রয় করে ও প্রতিষ্ঠান পরিচালনায় নানান ধরনের মালামাল বা সম্পদ সংগ্রহ করে এবং ব্যবহার করে। কাঁচামালকে পূর্ণ রূপ দিতে যন্ত্রপাতির প্রয়োজন পড়ে। প্রয়োজনীয় অর্থ যথাসময়ে সংগ্রহ, অর্থের কার্যকর ব্যবহার, অর্থের যথাযথ পরিচালনাও গুরুত্বপূর্ণ উপাদান। উৎপাদিত পণ্য বাজারে বিক্রয় করা হয়। তাছাড়াও কার্যকর পদ্ধতি ব্যবহারের ফলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, সময়ের সাশ্রয় ঘটে এবং দ্রুত কার্য সম্পাদন সম্ভব হয়। এসকল কারণেই ব্যবস্থাপনার ক্ষেত্রে '৬ এম' এতো গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
ব্যবস্থাপনার ক্ষেত্রে '৬ এম' গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উত্তর