জনাব আবদুর রহিম কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আব্দুর রহিম মধ্য স্তরের ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের উচ্চ স্তরের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্য স্তরের ব্যবস্থাপনা বলে। মধ্যস্তরীয় বা বিভাগীয় নির্বাহীদের সমন্বয়ে এ স্তরের ব্যবস্থাপনা গঠিত। যেমন-এরিয়া ম্যানেজার, উৎপাদক ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক ইত্যাদি। উদ্দীপকে জনাব আব্দুর রহিম 'রঙের বাড়ি' নামক প্রতিষ্ঠানের উৎপাদিত বিভিন্ন পণ্যের বিক্রি ও বাজার সৃষ্টির কাজ করেন। তাঁর অধীনে ৩০ জন বিক্রয় কর্মকর্তা কাজ করে। প্রতিষ্ঠানটির বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী ২০২১ সালে ১০ কোটি টাকা বিক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে তিনি সিলেট অঞ্চলের ৪টি জেলায় পণ্য বিপণনের কাজ করছিলেন। জনাব আব্দুর রহিমের এমন কার্যক্রম ব্যবস্থাপনার মধ্য স্তরের ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আব্দুর রহিম মধ্য স্তরের ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
জনাব আবদুর রহিম কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর