জনাব দাউদ খানের কাজে ব্যবস্থাপনার কোন নীতির প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব দাউদ খানের কাজে ব্যবস্থাপনা সাম্যের নীতির প্রভাব পরিলক্ষিত হয়। সকলের প্রতি সমান ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা এবং একই দৃষ্টিতে দেখাই হলো সাম্যতা। এই নীতি অনুসারে কর্মীদের যোগ্যতা ও কাজের দক্ষতা অনুসারে কর্তৃত্ব ও দায়িত্ব দেওয়া হয়। তাছাড়া সম্পাদিত কাজের যথাযথ মূল্যায়ন যথাসময় নিয়ন্ত্রন ও মজুরি দেওয়া আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেওয়া। সমআচরণ প্রভৃতি নিশ্চিত করতে হয়। এতে কর্মীদের মনোবল আনুগত্য ও কাজ করার ইচ্ছা বেড়ে যায়। প্রতিষ্ঠানের সব ক্ষেত্রে সাম্যের নীতি প্রতিষ্ঠিত হলে অধঃস্তন্দের মাঝে কোনরূপ বৈষম্য তৈরি হয় না। উদ্দীপকে আমরা দেখতে পাই জনাব দাউদ খান নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সকল কর্মীদের কাজ মূল্যায়ন করেন। এ থেকে আমরা বুঝতে পারি যে তিনি ব্যবস্থাপনার সাম্যের নীতি অনুসরণ করে করেন।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
জনাব দাউদ খানের কাজে ব্যবস্থাপনার কোন নীতির প্রভাব পরিলক্ষিত হয়? ব…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর