শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত 'উপযুক্ত সুবিধা' ব্যবস্থাপনার কোন নীতিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'উপযুক্ত সুবিধা' ব্যবস্থাপনার ন্যায্য পারিশ্রমিকের নীতিকে নির্দেশ করে। কর্মীরা তাদের কাজের বিনিময়ে ন্যায্য বেতন প্রত্যাশা করে। পারিশ্রমিকের নীতিতে কর্মীদের যোগ্যতা ও কাজের ধরন বিবেচনা করে এ প্রত্যাশা পূরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানেই এ নীতি অনুসরণ করা প্রয়োজন। কারণ, এটি কর্মীর কাজের গতি বাড়ায়। উদ্দীপকে চার তারকাবিশিষ্ট আবাসিক হোটেল 'এলিগ্যান্স'- এর কথা বলা হয়েছে। জনাব হক প্রতিষ্ঠানটির মালিক। তিনি কর্মীদের মেধা, যোগ্যতা ও কাজ মূল্যায়ন করেন। এগুলোর ভিত্তিতে তাদের উপযুক্ত সুবিধা নিশ্চিত করেন। এতে কর্মীদের প্রত্যাশা পূরণ হয়। আর কাজের প্রতি তাদের আগ্রহ বেড়ে যায়। প্রত্যাশা অনুযায়ী সুবিধা পেলে কর্মীরা লক্ষ্য অর্জনে সর্বাত্মক চেষ্টা করে। এ বিষয়টি ন্যায্য পারিশ্রমিকের নীতির সাথে মিলে যায়। সুতরাং, এ নীতিটি উদ্দীপকের প্রতিষ্ঠানে অনুসরণ করা হয়েছে।

HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত 'উপযুক্ত সুবিধা' ব্যবস্থাপনার কোন নীতিকে নির্দেশ …

উদ্দীপক

চার তারকাবিশিষ্ট আবাসিক হোটেল 'এলিগ্যান্স' উন্নতমানের সেবা দেওয়ার মাধ্যমে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার জনাব হক তার প্রতিষ্ঠানের কর্মীদের মেধা, যোগ্যতা ও কাজ অনুযায়ী উপযুক্ত সুবিধা নিশ্চিত করেন। সম্প্রতি তিনি গ্রাহকদের অধিকতর ভালো সেবা দেওয়ার জন্য তার প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে 'নতুন ধারণা প্রতিযোগিতা'র আয়োজন করেছেন। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ হোটেলটিতে একটি নতুন অভ্যন্তরীণ চলচ্চিত্র প্রদর্শন গৃহ চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। হোটেলের গ্রাহকদের কাছে এটি অত্যন্ত সমাদৃত হয়েছে।

Jessore · 2019

উত্তর

লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে পরিকল্পনা তৈরি, সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদসমূহকে সঠিকভাবে কাজে লাগানোর প্রক্রিয়াকে ব্যবস্থাপনা বলে।

উত্তর

একজন কর্মীর একই সময়ে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ পাওয়া হলো আদেশের ঐক্য নীতি। একজন কর্মীর আদেশদাতা একাধিক হলে একই সময়ে দু'জন ঊর্ধ্বতন ভিন্ন নির্দেশ দিতে পারেন। এতে দ্বৈত অধীনতা সৃষ্টি হয়। ফলে কর্মীর পক্ষে যথাযথভাবে সব কাজ করা সম্ভব হয় না। তাই প্রতিষ্ঠানে আদেশের ঐক্য নীতি অনুসরণ করা অপরিহার্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'উপযুক্ত সুবিধা' ব্যবস্থাপনার ন্যায্য পারিশ্রমিকের নীতিকে নির্দেশ করে। কর্মীরা তাদের কাজের বিনিময়ে ন্যায্য বেতন প্রত্যাশা করে। পারিশ্রমিকের নীতিতে কর্মীদের যোগ্যতা ও কাজের ধরন বিবেচনা করে এ প্রত্যাশা পূরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানেই এ নীতি অনুসরণ করা প্রয়োজন। কারণ, এটি কর্মীর কাজের গতি বাড়ায়। উদ্দীপকে চার তারকাবিশিষ্ট আবাসিক হোটেল 'এলিগ্যান্স'- এর কথা বলা হয়েছে। জনাব হক প্রতিষ্ঠানটির মালিক। তিনি কর্মীদের মেধা, যোগ্যতা ও কাজ মূল্যায়ন করেন। এগুলোর ভিত্তিতে তাদের উপযুক্ত সুবিধা নিশ্চিত করেন। এতে কর্মীদের প্রত্যাশা পূরণ হয়। আর কাজের প্রতি তাদের আগ্রহ বেড়ে যায়। প্রত্যাশা অনুযায়ী সুবিধা পেলে কর্মীরা লক্ষ্য অর্জনে সর্বাত্মক চেষ্টা করে। এ বিষয়টি ন্যায্য পারিশ্রমিকের নীতির সাথে মিলে যায়। সুতরাং, এ নীতিটি উদ্দীপকের প্রতিষ্ঠানে অনুসরণ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে ব্যবস্থাপনার উদ্যোগ নীতি অনুযায়ী 'নতুন ধারণা প্রতিযোগিতা' আয়োজন হোটেলটির ব্যবস্থাপনায় সাফল্য আনতে পারে বলে আমি মনে করি। এ নীতি অনুযায়ী কর্মীদের স্বাধীনভাবে চিন্তা-চেতনা বিকাশের পরিবেশ তৈরি করে দেওয়া হয়। এতে কর্মীরা প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে নতুন ধারণা যোগ করতে পারে। এর মাধ্যমে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের মনে করে। উদ্দীপকের 'এলিগ্যান্স' হোটেলটি উন্নতমানের সেবা দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি এর মালিক আরও ভালো সেবা দিতে কর্মীদের মধ্যে 'নতুন ধারণা প্রতিযোগিতা'র আয়োজন করেছেন। এটি উদ্যোগ গ্রহণ নীতির সাথে সম্পর্কিত। উক্ত প্রতিযোগিতার প্রেক্ষিতে কর্মীরা নতুন ধারণার উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়ন করে। তাদের ধারণাগুলো থেকে কর্তৃপক্ষ একটি নতুন অভ্যন্তরীণ চলচ্চিত্র প্রদর্শন গৃহ চালু করার সিদ্ধান্ত নেয়। এতে কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ মনে করবে। চিন্তা-চেতনা বিকাশের অনুকূল পরিবেশ তাদেরকে কাজে আগ্রহী করে তুলবে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে তাদের সৃজনশীলতার বিকাশ হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানে নেওয়া উদ্যোগটি হোটেলের গ্রাহকদের কাছে সমাদৃত হয়েছে। এটি হোটেলের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। সুতরাং, ব্যবস্থাপনার উদ্যোগ নীতির অনুসরণে হোটেলটিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
HSCManagement 2nd PaperChapter 2: ব্যবস্থাপনার নীতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. মানিক একটা নতুন শিল্প ইউনিটের ব্যবস্থাপক। তিনি তার শিল্প প্রতিষ্ঠানে যে সকল কাজ হবে তা চিহ্নিত করে তাকে প্রকৃতি অনুযায়ী কতগুলো প্রধান ভাগে ভাগ করেন এবং তার অধীনে বিভিন্ন উপবিভাগ প্রতিষ্ঠা করেন। অতঃপর যেখানে যে মানের জনশক্তি প্রয়োজন তা নিয়োগ দিয়ে তাদের দায়িত্ব- কর্তৃত্ব বুঝিয়ে দেন। শুধু যোগ্য ব্যক্তিকেই যোগ্য স্থানে নিয়োগ নয় এর বাইরে অন্যান্য উপায়-উপকরণাদিকেও সঠিক স্থানে স্থাপন করেন। এতে কাজ চলাকালে তিনি সুবিধা পাচ্ছেন।

Barisal · 2017

ক
প্রশাসন কী?
খ
কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝ?
গ
মি. মানিক প্রথমত হেনরি ফেয়লের কোন নীতি অনুসরণ করেছেন তা ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লেখ্য যে নীতির অনুসরণ উক্ত প্রতিষ্ঠানের জন্য কাম্য তা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝ?

কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রশাসন কী?

প্রশাসন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. জাকিউল বন্ধন গ্রুপের একজন ব্যবস্থাপক। তিনি তার অধস্তনদের সবাইকে একই চোখে দেখেন। অধস্তনরাও তাকে শ্রদ্ধা করেন। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় রয়েছে। একদিন অধস্তনদের মধ্যে কাজ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি তার অভিজ্ঞতা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে দ্রুততার সাথে সমস্যা সমাধান করেন।

Jessore · 2017

ক
বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
খ
ব্যবস্থাপনা চক্র কী? ব্যাখ্যা করো।
গ
মি. জাকিউল ব্যবস্থাপনার কোন নীতি অনুসণ করেন? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের আলেকে মি. জাকিউলকে কী আদর্শ ব্যবস্থাপক বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ব্যবস্থাপনা চক্র কী? ব্যাখ্যা করো।

ব্যবস্থাপনা চক্র কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরিয়ান XYZ কোম্পানির একজন ব্যবস্থাপক। তিনি যথাসময়ে অফিসে আসেন এবং যথানিয়মে কাজ সম্পাদন করে অফিস ত্যাগ করেন। তিনি নিজের কাজে খুব দক্ষ এবং প্রয়োজনে অন্যকেও বোঝাতে সক্ষম হন। সহকর্মীদের পরামর্শ দৈর্ঘ্য ধরে শোনেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সঠিক সিদ্ধান্ত প্রদান করেন। তবে তার অধীনস্থ কর্মীদের মধ্যে শুধু নিজ এলাকার কর্মীদের ঠিকমতো ছুটি দেন এবং অন্যদের সহজে ছুটি দিতে চান না।

Sylhet · 2017

ক
কেন্দ্রীকরণ কী?
খ
কার্যবিভাজন নীতির ফলে কীভাবে কার্যে দক্ষতা বৃদ্ধি পায়? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে জনাব আরিয়ান কর্তৃক হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার কোন নীতি উপেক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত জনাব আরিয়ানের কর্মকাণ্ড আদর্শ ব্যবস্থাপকের গুণাবলির ভিত্তিতে মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কার্যবিভাজন নীতির ফলে কীভাবে কার্যে দক্ষতা বৃদ্ধি পায়? ব্যাখ্যা করো।

কার্যবিভাজন নীতির ফলে কীভাবে কার্যে দক্ষতা বৃদ্ধি পায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কেন্দ্রীকরণ কী?

কেন্দ্রীকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লেখ্য যে নীতির অনুসরণ উক্ত প্রতিষ্ঠানের জন্য কাম্য তা বিশ্লেষণ করো।মি. মানিক প্রথমত হেনরি ফেয়লের কোন নীতি অনুসরণ করেছেন তা ব্যাখ্যা করো।কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝ?প্রশাসন কী?উদ্দীপকের আলেকে মি. জাকিউলকে কী আদর্শ ব্যবস্থাপক বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যমি. জাকিউল ব্যবস্থাপনার কোন নীতি অনুসণ করেন? ব্যাখ্যা করো।ব্যবস্থাপনা চক্র কী? ব্যাখ্যা করো।বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?উদ্দীপকে বর্ণিত জনাব আরিয়ানের কর্মকাণ্ড আদর্শ ব্যবস্থাপকের গুণাবলির ভিত্তিতে মূলউদ্দীপকে জনাব আরিয়ান কর্তৃক হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার কোন নীতি উপেক্ষিত হয়কার্যবিভাজন নীতির ফলে কীভাবে কার্যে দক্ষতা বৃদ্ধি পায়? ব্যাখ্যা করো।কেন্দ্রীকরণ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।