সীমিত দায় বলতে কী বোঝায়?
উত্তর: সীমিত দায় বলতে বোঝায় বিনিয়োগকারী কিংবা শেয়ারহোল্ডারের দায় তার বিনিয়োগকৃত মূলধন কিংবা শেয়ার ক্রয়মূল্য পর্যন্ত নির্দিষ্ট। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারের দায় তার ব্যবসায়ে বিনিয়োগকৃত মূলধনের সমপরিমাণ। আর যৌথমূলধনির ক্ষেত্রে অসীম দায়সম্পন্ন কোম্পানি ছাড়া সকল কোম্পানির শেয়ারহোল্ডারদের দায় স্মারকলিপির বর্ণনা অনুযায়ী শেয়ার মূল্য: দ্বারা সীমাবদ্ধ থাকে। যার অধিক দায় বহনে তাদেরকে বাধ্য করা যায় না। অর্থাৎ কেউ যদি শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানির ৫০ টাকা মূল্যমানের ১০০ শেয়ার ক্রয় করে তবে তার দায় ৫,০০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। অর্থাৎ শেয়ারহোল্ডারদের দায় তার বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত। শেয়ারহোল্ডারদের এমন দায়গুলো সীমিত দায় হিসেবে বিবেচিত।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
সীমিত দায় বলতে কী বোঝায়?
উত্তর