মি. রহমানের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. রহমানের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়। একমালিকানা ব্যবসায় হলো একক মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসায়। যে কেউ স্বল্প পুঁজি নিয়ে সহজেই এ ব্যবসায় গঠন ও পরিচালনা করতে পারেন। এ ব্যবসায়ের মুনাফা মালিক একাই ভোগ করেন আবার ক্ষতি হলেও তা তাকেই বহন করতে হয়। উদ্দীপকের মি. রহমান একজন ফল ব্যবসায়ী। ঢাকার কাওরান বাজারে তার আড়ত রয়েছে। তিনি নিজেই তার ব্যবসায়ের যাবতীয় কাজ তদারকি করেন। তিনি কখনো আনারস, আপেল, খেজুর বিক্রি করেন। আবার কখনো আম, কাঁঠাল, তরমুজ বিক্রি করেন। অর্থাৎ তিনি সীমিত চাহিদার পণ্য মৌসুমভেদে বিক্রি করেন। বৈশিষ্ট্য অনুযায়ী যা একমালিকানা ব্যবসায়ীরা করে থাকেন। সুতরাং বলা যায়, মি. রহমানের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
মি. রহমানের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর