এক মালিকানা ব্যবসায়ের কোন সুবিধা ঠিক কারণে ব্যবসায়ীটি ভালো চলছে? ব্যাখ্যা কর।
উত্তর: এক মালিকানা মালিকানা ব্যবসায় নমনীয়তার সুযোগ থাকার কারণে ব্যবসাটি ভালো চলছে। একজন ব্যক্তির মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়ীকে এক মালিকানা ব্যবসা বলে। কিছু পণ্যের চাহিদা ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী দ্রুত পরিবর্তনশীল। এক্ষেত্রে বৃহদাকার ব্যবসায় পরিচালনা করার চেয়ে এক মালিকানা ব্যবসায়ই বেশি উপযুক্ত। কারণ, বৃহদায়তন ব্যবসায়ের পক্ষে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে টিকে থাকা কঠিন হয়ে দাঁড়ায়। আবার, বৃহদায়তন ব্যবসায় বেশি সুযোগ-সুবিধা পাওয়া গেলেও ঝুঁকির পরিমাণ বেশি থাকে।আর এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে খুব সহজেই তা করা সম্ভব। উদ্দীপকে দেখা যায়, জনাব ইসরাত মিন্টু রোডে একটি মনিহার দোকানের মালিক। মিন্টু রোডের পাশে কলেজ ছাড়াও আরো দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তিনি লক্ষ্য করলেন আজকাল ছাত্রদের সব কাজে ইন্টারনেট ভিত্তিক এবং ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। তাই এই পরিবর্তিত পরিস্থিতির কথা চিন্তা করে তিনটি দুটো কম্পিউটার, ফটোকপি মেশিন ও ইন্টারনেট কানেকশন নিলেন।তার ব্যবসায়টি ধীরেধীরে বেশি মুনাফার দিকে যাচ্ছে। এখানে দেখা যায় তিনি নমনীয়তার সাথে তার ব্যবসায় বিভিন্ন ধরনের উপাদান যোগ করে। তাই বলা যায় এক মালিকানা ব্যবসায়ের নমনীয়তার সুবিধাটির কারণে ব্যবসাটি ভালো চলছে।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
এক মালিকানা ব্যবসায়ের কোন সুবিধা ঠিক কারণে ব্যবসায়ীটি ভালো চলছে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর