মি. হাসানের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: মি. হাসানের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়। যে ব্যবসায়ে একজনমাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়। উদ্দীপকের মি. হাসান একটি স্বনামধন্য বেসরকারি স্কুলের শিক্ষক। তার স্কুলের নিকটে বেশ কয়েকটি কোচিং সেন্টার এবং একটি বড় কলেজ রয়েছে। এই সুবিধাগুলোকে কাজে লাগানোর জন্য তিনি তার স্কুলের পাশে একটি ভবনের নিচতলা ভাড়া নিয়ে একটি বড় দোকান শুরু করলেন। তার দোকানের প্রথম অংশে স্টেশনারি, দ্বিতীয় অংশে ফটোকপি এবং তৃতীয় অংশে মোবাইল ব্যাংকিং ব্যবসায় দেন। তার এ ব্যবসায়িক কার্যক্রমটি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায়, মি. হাসানের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
মি. হাসানের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর