মি. হাসানের ব্যবসায়ের সফলতা লাভে ব্যবসায়ের ক্ষেত্র ও স্থান নির্বাচনের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: মি. হাসানের ব্যবসায়ে সফলতা লাভের মূল কারণ হচ্ছে ব্যবসায়ের সঠিক ক্ষেত্র ও সঠিক স্থান নির্বাচন। একমালিকানা ব্যবসায় একক মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। ফলে এ ব্যবসায় সহজেই যেকোনো স্থানে গঠন করা যায়। ব্যবসায়ের স্থান নির্বাচনের ওপর ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভরশীল। কেননা স্থান নির্বাচন যথাযথ না হলে ব্যবসায়ের সফলতা অনিশ্চিত হয়ে পড়ে। উদ্দীপকের মি. হাসান একটি স্বনামধন্য বেসরকারি স্কুলের শিক্ষক। তার স্কুলের নিকটে বেশ কয়েকটি কোচিং সেন্টার এবং একটি বড় কলেজ রয়েছে। এই সুবিধাগুলোকে কাজে লাগানোর জন্য তিনি তার স্কুলের পাশে একটি ভবনের নিচতলা ভাড়া নিয়ে একটি বড় দোকান শুরু করলেন। তার দোকানের প্রথম অংশে স্টেশনারি, দ্বিতীয় অংশে ফটোকপি এবং তৃতীয় অংশে মোবাইল ব্যাংকিং ব্যবসায় দেন। মি. হাসান তার তিন ভাইকে দোকানের তিনটি অংশের দায়িত্ব প্রদান করেন। অতঃপর তিনি অল্প কিছু দিনের মধ্যেই সফলতা অর্জন করতে সক্ষম হন। মি. হাসানের ব্যবসায়টি হলো একমালিকানা ব্যবসায়। এই ব্যবসায়ের আয়তন ক্ষুদ্রায়তন হওয়ায় দেশের আনাচে-কানাচে সর্বত্রই এ ধরনের ব্যবসায় ব্যাপকভাবে গড়ে তোলা যায়। তবে যেকোনো স্থানে ব্যবসায় স্থাপন করলেই যে ব্যবসায়ে সফলতা আসবে এমন নয়; বরং ব্যবসায় স্থাপন করার শুরুতেই ব্যবসায়ের স্থান নির্বাচনের বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে হবে। কারণ সব ধরনের স্থান সব ধরনের পণ্যের ব্যবসায়ের জন্য উপযোগী নয়। এক্ষেত্রে উদ্দীপকের মি. হাসানকে একজন সচেতন ও বিচক্ষণ ব্যক্তি বলা যায়। কারণ তিনি তার ব্যবসায়টি স্থাপনের পূর্বে স্থান নির্বাচনকে অধিক গুরুত্ব দিয়েছেন, যা তাকে অল্প কিছু দিনের মধ্যেই সফলতা এনে দিয়েছে।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
মি. হাসানের ব্যবসায়ের সফলতা লাভে ব্যবসায়ের ক্ষেত্র ও স্থান নির্বাচন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর