হুমায়ুন তার ব্যবসায় কেন সফল হয়েছে? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রগত সুবিধাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত দক্ষতা তথা ব্যক্তিক নৈপুণ্যের কারণে হুমায়ূন তার ব্যবসায়ে সফল হয়েছেন। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার কাজগুলো দক্ষতার সাথে সম্পন্ন করতে হবে। তবেই ব্যবসায়ে সফলতা অর্জিত হবে। উদ্দীপকের হুমায়ূন বিশ্ববিদ্যালয়ের বিবিএ পড়ুয়া একজন মেধাবী ছাত্র। তিনি স্বল্প পুঁজি নিয়ে বাড়ির পাশে একটি ফটোকপির ব্যবসায় আরম্ভ করেন। ফটোকপির পাশাপাশি ভোক্তা সাধারণকে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার ফরম পূরণ, রেজাল্ট প্রকাশ, মেইলের তথ্য আদান-প্রদান, টার্ম পেপার প্রস্তুত ইত্যাদি সেবা প্রদান করে অর্থাৎ ব্যক্তিগত কলাকৌশল তথা দক্ষতাকে কাজে লাগিয়ে বেশ ভালোই মুনাফা অর্জন করছেন। উদ্দীপকের হুমায়ূন তার ব্যবসায়টিকে নিজে পরিচালনা করেছেন। কিন্তু ব্যস্ততা বেড়ে যাওয়ায় তিনি তার বড় ভাইকে ব্যবসায়ের একটি অংশের দায়িত্ব প্রদান করেছেন। তাদের উভয়ের সঠিক পরিচালনার কারণে ব্যবসায়টি সফলতার আলো দেখতে শুরু করেছে। এক্ষেত্রে তাদের ব্যবসায়ে দক্ষ ব্যবস্থাপনার বিষয়টি তথা ব্যক্তিগত দক্ষতার বিষয়টি কার্যকর ভূমিকা রেখেছে। তাই আমি মনে করি, দক্ষ ব্যবস্থাপনার তথা ব্যক্তিগত দক্ষতার কারণেই হুমায়ূন তার ব্যবসায়ে সফল হয়েছেন।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
হুমায়ুন তার ব্যবসায় কেন সফল হয়েছে? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর