জনাব বশিরের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব বশিরের ব্যবসায়টি এক মালিকানা ব্যবসায় সংগঠন। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। এই ধরনের ব্যবসায়ে মালিক একজন থাকে বিধায় তাকে ব্যবসায়ের সমস্ত মূলধন বিনিয়োগ করতে হয়, ব্যবসায় পরিচালনা করতে হয়। তবে ব্যবসায়ের সমস্ত লাভ তিনি একাই ভোগ করেন কিন্তু লোকসান হলে সমস্ত দায়ভার তাকে একাই নিতে হয়। উদ্দীপকে জনাব বশির ১০ বছর পর বিদেশ থেকে ফিরে এসে গঞ্জে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসায় শুরু করেন। ব্যবসায়ে ব্যাপক ক্রেতার সাড়া পাওয়ায় তার একার পক্ষে ব্যবসায় পরিচালনা করা-কঠিন হয়ে পড়ে। অর্থাৎ তিনি একাই তার ব্যবসায়টি পরিচালনা করছেন, যা একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব বশিরের ব্যবসায়টি এক মালিকানা ব্যবসায়।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
জনাব বশিরের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর