উদ্দীপকের বর্ণিত পরিস্থিতিতে একমালিকানা ব্যবসায় নির্বাচন করার সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত স্থান নির্বাচনের যৌক্তিকতা রয়েছে বলে আমি মনে করি। একমালিকানা ব্যবসায় একক মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। ফলে এ ব্যবসায় সহজেই যেকোনো স্থানে গঠন করা যায়। যার কারণে পৃথিবীর সর্বত্রই এ ব্যবসায়ের সংখ্যাই বেশি এবং এর মাধ্যমে সম্পদের সুষম বন্টন করা সম্ভবপর হয়। উদ্দীপকে জনাব রক্তিম স্বাধীনচেতা বেকার যুবক। তিনি বিশ হাজার টাকা ধার করে মোট ঘাট হাজার টাকার পণ্যসামগ্রী ক্রয় করে একটি মনিহারির দোকানের ব্যবসায় শুরু করেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্যসামগ্রী নেই। এমতাবস্থায় কয়েকজন নিয়মিত ক্রেতার পরামর্শে তিনি যেসব পণ্য সরবরাহ করতে পারেন না, তার একটি তালিকা প্রস্তুত করেন। পরবর্তীতে ঐসব পণ্য দোকানে নিয়ে আসেন। এতে তার বিক্রয় বৃদ্ধি পায় এবং তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেন। যেকোনো স্থানে স্থাপন করলেই যে ব্যবসায়ে সফলতা আসবে এমন নয় বরং ব্যবসায় স্থাপন করার শুরুতেই ব্যবসায়ের স্থান নির্বাচনের বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে হবে। কারণ সব ধরনের স্থান সব ধরনের পণ্যের ব্যবসায়ের জন্য উপযোগী নয়। এক্ষেত্রে উদ্দীপকের জনাব রক্তিককে একজন সচেতন ও বিচক্ষণ ব্যক্তি বলা যায়। কারণ তিনি তার ব্যবসায়টি স্থাপনের পূর্বে স্থান নির্বাচনকে অধিক গুরুত্ব দিয়েছেন, যা তাকে অল্প কিছু দিনের মধ্যেই সফলতা এনে দিয়েছে।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের বর্ণিত পরিস্থিতিতে একমালিকানা ব্যবসায় নির্বাচন করার সিদ্ধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর