মালিকানার দিক থেকে রোকন উদ্দীনের ব্যবসায়ের প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: মালিকানার দিক থেকে রোকন উদ্দীনের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানার ব্যবসায় বলে। এমন ব্যবসায়ের মালিক একক দায়িত্বে মূলধন জোগাড় করে, এককভাবে দায় বহন করে এবং এককভাবেই মুনাফা ভোগ করে। তিনি নিজেই ব্যৱসায় পরিচালনা করেন। ব্যবসায়ের যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি কারও সাথে কোনোরূপ শেয়ার করতে বাধ্য থাকেন না। উদ্দীপকের রোকন উদ্দীন বগা বাজারে চাউলের পাইকারি ব্যবসায়ী। প্রতি সপ্তাহে তিনি বরিশালের চাউলের আড়তে চাল কিনতে যান। এ সময়ে তার ভাই তার দোকান দেখাশুনা করেন। বিনিময়ে তাকে ২,০০০ টাকা দেন। রোকন উদ্দীনের ব্যবসায়ে মালিক একজন, যা একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মালিকানার দিক থেকে রোকন উদ্দীনের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
মালিকানার দিক থেকে রোকন উদ্দীনের ব্যবসায়ের প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর