ঝুঁকি হ্রাসে রোকন উদ্দীনের করণীয় ব্যাখ্যা কর।
উত্তর: ঝুঁকি হ্রাসে রোকন উদ্দীনের বিমা ব্যবস্থা গ্রহণ করা উচিত। মানুষের জীবন ও সম্পদকে ঘিরে যে ঝুঁকি রয়েছে তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে বিমা বলে। ব্যবসায়িক কাজের চাহিদা হ্রাস, পণ্য পচন, মূল্যহ্রাস, দুর্ঘটনা, চুরি, ডাকাতি ইত্যাদি ঝুঁকি বিদ্যমান। এরূপ ঝুঁকির কারণে ব্যবসায়ে প্রচুর আর্থিক ক্ষতি হতে পারে। এ আর্থিক ক্ষতি হতে রক্ষা পাওয়ার জন্যই বিমা করতে হয়। উদ্দীপকে রোকন উদ্দীন বগা বাজারে চাউলের পাইকারি ব্যবসায়ী। প্রতি সপ্তাহে তিনি বরিশালের চাউলের আড়তে চাল কিনতে যান। এ সময়ে তার ভাই তার দোকান দেখাশুনা করেন। বিনিময়ে তাকে ২,০০০ টাকা দেন। তিনি বরিশাল থেকে ট্রাকে করে চাল নিয়ে আসেন। এ সময় চুরি, ডাকাতি, ছিনতাই, দুর্ঘটনার ভয়ে থাকেন। এছাড়াও হরতাল, ধর্মঘট, মূল্য হ্রাস-বৃদ্ধি ইত্যাদি ঝুঁকির মধ্যেও থাকেন। বিমা হলো বিমাগ্রহীতা ও রিমাকারী প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত চুক্তি। এরূপ চুক্তির মাধ্যমে বিমাকারী বিমাগ্রহীতাকে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে সম্ভাব্য ঝুঁকি বা বিপদে ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করে। উদ্দীপকের রোকন উদ্দীন বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে থাকেন। এমন ঝুঁকি হ্রাসের জন্য তার উচিত বিমা ব্যবস্থা গ্রহণ করা। এতে কোনো ক্ষতি তিনি ক্ষতিপূরণ পাবেন।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
ঝুঁকি হ্রাসে রোকন উদ্দীনের করণীয় ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর