উদ্দীপকে উল্লিখিত কমলা বানুর ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কমলা বানুর ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে এক মালিকানা ব্যবসায়। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিক একজন থাকে বিধায় তা স্বাধীনভাবে পরিচালনা করা যায়। এছাড়াও এরূপ ব্যবসায়ে লাভ হলে মালিক একাই ভোগ করেন এবং ক্ষতি হলে একাই বহন করেন। যেকোনো ব্যক্তি ইচ্ছা করলে শুধু ট্রেড লাইসেন্স সংগ্রহ করে যেকোনো স্থানে এরূপ ব্যবসায় গঠন করতে পারে। উদ্দীপকে কমলা বানু স্বল্প মূলধন নিয়ে পুষ্প বিতান নামে একটি ফুলের দোকান প্রতিষ্ঠা করেন। সারা বছর ফুলের অনেক চাহিদা থাকায় তার বিক্রি বেশ ভালো হচ্ছে। তবে বর্ষার সময় চাহিদা কমে গেলে তিনি দাম কমিয়ে বিক্রয় বাড়িয়ে দেন। কমলা বানুর এমন কার্যক্রমগুলো এক মালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কমলা বানুর ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে এক মালিকানা ব্যবসায়।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কমলা বানুর ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর