উদ্দীপকের আলোকে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: ট্রেড লাইসেন্স সংগ্রহ না করায় উদ্দীপকের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তের যথার্থতা রয়েছে। যে কোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। আর এই অনুমোদন বা নিবন্ধন করাই হলো ট্রেড লাইসেন্স। অর্থাৎ ব্যবসায় শুরুর জন্য সরকারি অনুমতিপত্রকে ট্রেড লাইসেন্স বলে। উদ্দীপকে কমলা বানু স্বল্প মূলধন নিয়ে পুষ্প বিতান নামে একটি ফুলের দোকান প্রতিষ্ঠা করেন। সারা বছর ফুলের অনেক চাহিদা থাকায় তার বিক্রি বেশ ভালো হচ্ছে। তবে বর্ষার সময় চাহিদা কমে গেলে তিনি দাম কমিয়ে বিক্রয় বাড়িয়ে দেন। কিন্তু যথাযথ কর্তৃপক্ষের কোনো দলিলাদি না থাকায় আইন প্রয়োগকারী সংস্থা কমলা বানুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। একমালিকানা ব্যবসায় স্থাপনের জন্য যে দলিলটি সংগ্রহ করতে হয় তা হলো ট্রেড লাইসেন্স। উক্ত ট্রেড লাইসেন্স সংগ্রহ করলে একজন ব্যবসায়ী আইনানুগ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে। অন্যদিকে ট্রেড লাইসেন্স সংগ্রহ না করলে আইনানুগ কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। উদ্দীপকের কমলা বানুও তার ব্যবসায় পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স সংগ্রহ করেনি। তাই আমি মনে করি, উদ্দীপকের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কমলা বানুর বিরূদ্ধে গৃহীত ব্যবস্থার যথার্থতা রয়েছে।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তের যথার্থতা মূল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর