উদ্দীপকে মি. আব্দুল মান্নানের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. আব্দুল মান্নানের ব্যবসায়টি হলো একমালিকানা ব্যবসায় সংগঠন। একমালিকানা ব্যবসায় একজন মাত্র ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এই ব্যবসায় গঠন করা খুবই সহজ এবং এর জন্য বিশেষ কোনো আইনগত আনুষ্ঠানিকতা লাগে না। এক্ষেত্রে মালিক নিজেই মূলধন সরবরাহ করেন এবং সব লাভ-ক্ষতি একাই ভোগ করেন। উদ্দীপকে মি. আব্দুল মান্নান একটি মুদি দোকান পরিচালনা করেন। দোকানটি তিনি নিজস্ব মূলধন বিনিয়োগের মাধ্যমে স্থাপন করেছিলেন। এর সব লাভ-ক্ষতি তিনি একাই বহন করেন। অর্থাৎ, ব্যবসায়টিতে তিনি নিজেই সর্বেসর্বা। সম্প্রতি তিনি তার অদক্ষতার কারণে দেনাগ্রস্ত হয়ে পড়েন। এই বৈশিষ্ট্যগুলো একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, মি. আব্দুল মান্নানের ব্যবসায়টি একটি একমালিকানা ব্যবসায় সংগঠন।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে মি. আব্দুল মান্নানের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর