মি. আব্দুল মান্নান তার ব্যবসায়ের যে বৈশিষ্ট্যের কারণে দেউলিয়া ঘোষিত হয়েছেন তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: মি. আব্দুল মান্নান তার ব্যবসায়ের অসীম দায়ের বৈশিষ্ট্যের কারণে দেউলিয়া ঘোষিত হয়েছেন। অসীম দায়ের কারণে ব্যবসায়ের দেনা পরিশোধের জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তিও ব্যবহৃত হয়। একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক ও ব্যবসায় আইনগতভাবে অভিন্ন সত্তা। ফলে ব্যবসায়ের দায় মালিকের ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হয়। উদ্দীপকে মি. আব্দুল মান্নান একমালিকানার ভিত্তি একটি মুদি দোকান পরিচালনা করেন। তার অদক্ষতার কারণে তিনি দেনাগ্রস্ত হয়ে পড়েন। পরবর্তীতে আদালত তার ব্যক্তিগত সম্পত্তি ও দায়-দেনার হিসাব-নিকাশ করেন। এরপর আদালত তাকে দেউলিয়া ঘোষণা করেন। ব্যবসায়টিতে মি. আব্দুল মান্নান অসীম দায়ের অধিকারী ছিলেন। এ কারণেই আদালত তার ব্যক্তিগত সম্পত্তি হিসাব-নিকাশ করেছেন। তবে দায় সসীম হলে এমনটি হতো না। এ বৈশিষ্ট্যই তাকে দেউলিয়া হতে বাধ্য করেছে। এটি একমালিকানা ব্যবসায়ের একটি বড় দুর্বলতা। তাই বলা যায়, অসীম দায়ের বৈশিষ্ট্যের কারণেই মি. আব্দুল মান্নান দেউলিয়া ঘোষিত হয়েছেন।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
মি. আব্দুল মান্নান তার ব্যবসায়ের যে বৈশিষ্ট্যের কারণে দেউলিয়া ঘোষিত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর