উদ্দীপকের প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায় সংগঠন। একমালিকানা ব্যবসায় একজন মাত্র ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এ ব্যবসায়ে মালিক একাই সকল ঝুঁকি ও মুনাফা ভোগ করেন। এটি সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় ব্যবসায় সংগঠন। স্বল্প পুঁজি নিয়ে সহজে এ ব্যবসায় গঠন করা যায়। উদ্দীপকে জনাব আনিস রাজশাহীর মুন চাইনিজ রেস্টুরেন্টের একমাত্র মালিক। প্রতিষ্ঠানটিতে তার ভাই রফিকসহ মোট ১০ জন কর্মচারী কাজ করেন। এক্ষেত্রে তারা কাজের বদলে বেতন পান। কিন্তু ব্যবসায়টি থেকে জনাব আনিস একাই সব মুনাফা ও ক্ষতি ভোগ করেন। আবার, ব্যবসায়টির যাবতীয় সিদ্ধান্ত তিনি একাই গ্রহণ করেন। এসবের সাথে একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। সুতরাং, উদ্দীপকের প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায় সংগঠন।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায় সংগঠন? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর