পরবর্তী সময়ে জনাব আনিসের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যবসায় পরিবেশের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: পরবর্তী সময়ে জনাব আনিসের বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের সিদ্ধান্তটি অর্থনৈতিক পরিবেশের আলোকে অত্যন্ত যৌক্তিক ছিল। অর্থনৈতিক পরিবেশ বলতে দেশের অর্থ ও পুঁজি সরবরাহ, ব্যাংকিং ব্যবস্থা, সঞ্চয় ও বিনিয়োগের প্রবণতা এবং মূলধন বাজারের অবস্থাকে বোঝায়। একটি শক্তিশালী অর্থনৈতিক পরিবেশ ব্যবসায়ের সম্প্রসারণের জন্য অর্থায়নের সুযোগ সৃষ্টি করে। এছাড়া এটি ব্যবসায়ে মূলধনের জোগান নিশ্চিত করে। অনুকূল অর্থনৈতিক পরিবেশ ব্যবসা-বাণিজ্যের প্রসারে সাহায্য করে। উদ্দীপকে জনাব আনিস একটি রেস্টুরেন্টের মালিক। স্থানীয়ভাবে যথেষ্ট চাহিদা থাকা সত্ত্বেও তিনি মূলধন স্বল্পতার কারণে ব্যবসায় সম্প্রসারণ করতে পারছিলেন না। এই সীমাবদ্ধতা দূর করার জন্য তিনি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ব্যবসায়টি সম্প্রসারণ করে সফলতা পান। ব্যাংক ঋণের অর্থ জনাব আনিস ব্যবসায় সম্প্রসারণের কাজে ব্যবহার করেন। এতে ব্যবসায়টি সম্প্রসারিত হওয়ায় তিনি স্থানীয় চাহিদা মেটাতে পারেন। এর মাধ্যমে ব্যবসায়টি থেকে তিনি মুনাফা অর্জন করে সফলতা লাভ করেন। এক্ষেত্রে ব্যাংক ঋণের সহজলভ্যতার জন্যই তিনি অর্থসংস্থান করতে পেরেছিলেন। আর সহজলভ্য ব্যাংক ঋণ ব্যবস্থা অর্থনৈতিক পরিবেশের উপাদান। সুতরাং, জনাব আনিসের অর্থনৈতিক পরিবেশের অনুকূলতাকে কাজে লাগিয়ে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের সিদ্ধান্তটি যৌক্তিক ছিল।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
পরবর্তী সময়ে জনাব আনিসের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যবসায় পরিবেশের আলো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর