উদ্দীপকে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট এসে দোকানটি সিল করে দেওয়ার কী যুক্তি থাকতে পারে বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত ব্যবসায়ের ট্রেড লাইসেন্স না থাকায় সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট এসে দোকানটি সিল করে দেওয়ার বিষয়টিকে যৌক্তিক বলে আমি মনে করি। একমালিকানা ব্যবসায়ের কোনো আইনগত জটিলতা নেই বা নিবন্ধন করার বাধ্যবাধকতা নেই। কিন্তু এ ব্যবসায় পরিচালনার জন্য কর্তৃপক্ষের অনুমতি হিসেবে ট্রেড লাইসেন্স নিতে হয়। এক্ষেত্রে ব্যবসায়ের অবস্থান পৌর এলাকার হলে পৌরসভা আর সিটি কর্পোরেশন এলাকায় হলে সিটি কর্পোরেশন থেকে এ লাইসেন্স নিতে হয়। উদ্দীপকে জনাব আতিক ঢাকার গুলশানে ব্লক, বাটিক পণ্যের একটি ব্যবসায় শুরু করেন। ব্যবসায়টি তিনি একক মালিকানার ভিত্তিতে স্থাপন করেছিলেন। ব্যবসায়টি ভালো চলায় তিনি আরেকটি শাখা স্থাপনের সিদ্ধান্ত নেন। হঠাৎ একদিন সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট এসে দোকানটি সিল করে দেয়।জনাব আতিকের ব্যবসায়টি ঢাকা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অবস্থিত। এক্ষেত্রে তার ঢাকা সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেওয়া উচিত ছিল। এটি তার ব্যবসায় পরিচালনার অনুমতিপত্র হিসেবে কাজ করতো। কিন্তু এটি না থাকায় তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছিল না। এজন্য সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট তার ব্যবসায়ের বিরুদ্ধে অভিযোগ এনে দোকান সিল বা তালাবদ্ধ করে দেয়। তাই সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট এসে উদ্দীপকের দোকানটি সিল করে দেওয়ার বিষয়টি যৌক্তিক।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট এসে দোকানটি সিল করে দেওয়ার …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর