উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে পাওনা আদায়ের জন্য জনাব। রোমেল কর্তৃক মামলা করার সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: মিসেস সামিয়া জাহানের দায় অসীম, এরই ফলশ্রুতিতে তার বিরুদ্ধে জনাব রোমেল কর্তৃক মামলা করার যৌক্তিকতা রয়েছে। বিনিয়োজিত মূলধনের বাইরেও ব্যক্তিগত দায় সৃষ্টি হওয়াকে অসীম দায় বলে। একমালিকানা ব্যবসায়ে মুনাফা হলে মালিক যেমন একাই তা ভোগ করেন তেমনি ঝুঁকিও তাকে একাই বহন করতে হয়। এ ব্যবসায়ের অন্যতম একটি অসুবিধা হচ্ছে এর দায়-দায়িত্ব অসীম। উদ্দীপকের মিসেস সামিয়া জাহান তার ব্যক্তিগত তহবিল থেকে দুই লক্ষ টাকা নিয়ে সাতজন কর্মীসহ তার নিজের এলাকায় একটি রেস্টুরেন্ট ব্যবসায় শুরু করেন। মানসম্মত সেবা প্রদান করায় তার ব্যবসায়ে ব্যাপক সাফল্য আসে। ভোক্তার চাহিদা বৃদ্ধির কারণে তিনি ব্যবসায়টিকে সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। যার কারণে বন্ধু রোমেল থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধার নেন। কিন্তু মিসেস সামিয়া জাহান অসুস্থ হয়ে পড়ায় তার ব্যবসায়টি বন্ধের উপক্রম হয়েছে। এমতাবস্থায় বন্ধু রোমেল তার প্রদত্ত অর্থের জন্য মিসেস সামিয়া জাহানকে বারবার বলা সত্ত্বেও তিনি দায় পরিশোধে অপারগতা প্রকাশ করে। জনাব রোমেল পাওনা আদায়ের জন্য আদালতে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম। ব্যবসায়ের দেনার জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তি ক্ষেত্রবিশেষে দায়বদ্ধ থাকে। বিনিয়োগকৃত মূলধন দ্বারা দায় পরিশোধ না হলে মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে দেনা শোধ করতে হয়। কোনো দেনা পরিশোধে গরিমসি করলে পাওনাদারগণ তার বিরুদ্ধে মামলা করতে পারবে। তাই আমি মনে করি, মিসেস সামিয়া জাহানের বিরুদ্ধে তার দেনার জন্য জনাব রোমেল কর্তৃক মামলা করার যৌক্তিকতা রয়েছে।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে পাওনা আদায়ের জন্য জনাব। রোমেল কর্তৃক …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর