যোগ্যতাসূচকে শেয়ার কারা ক্রয় করে এবং কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কোম্পানির পরিমেল নিয়মাবলি অনুযায়ী একজন শেয়ারহোল্ডারকে পরিচালক হওয়ার জন্য যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করতে হয়। যে পরিমাণ শেয়ার ক্রয় করলে একজন শেয়ারহোল্ডার পরিচালক হওয়ার যোগ্যতা রাখে তাকে পরিচালকদের যোগ্যতাসূচক শেয়ার বলে। যদি কারো এরূপ পরিমাণ শেয়ার না থাকে বা নির্ধারিত সময়ের মধ্যে কেউ এরূপ শেয়ার কিনতে ব্যর্থ হয় তবে উক্ত পরিচালক পদ আপনা আপনি শূন্য হয়ে যায় এবং নতুন পরিচালক নিয়োগের প্রয়োজন পড়ে। যোগ্যতাসূচক শেয়ারের পরিমাণ কী হবে তা কোম্পানির পরিমেল নিয়মাবলিতে উল্লেখ থাকে।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
যোগ্যতাসূচকে শেয়ার কারা ক্রয় করে এবং কেন? ব্যাখ্যা কর।
উত্তর