উদ্দীপকে জনাব রাহাত কবীরের মালিকানার ভিত্তিতে ব্যবসায়টির ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব রাহাত কবীরের ব্যবসায়টি একমালিকানা সংগঠনের অন্তর্ভুক্ত। এ ব্যবসায় একক মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। মালিক নিজেই মূলধনের ব্যবস্থা করেন এবং লাভ-ক্ষতি একাই বহন করেন। ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সব সিদ্ধান্ত মালিক নিজেই নিতে পারেন। উদ্দীপকের জনাব রাহাত কবীরের একটি সুতা তৈরির কারখানা রয়েছে। উৎপাদিত সুতা তিনি বৃহদায়তন শিল্পকারখানায় সরবরাহ করেন। কারখানাটি তিনি নিজস্ব উদ্যোগে ও প্রচেষ্টায় স্থাপন করেছিলেন। এটির প্রয়োজনীয় মূলধন তিনি একাই বিনিয়োগ করেছিলেন। এজন্য এর যাবতীয় লাভ-ক্ষতিও তিনি একা ভোগ করেন। আবার ব্যবসায়টির সব কাজ তিনি একই নিয়ন্ত্রণ করেন। এসব বৈশিষ্ট্যের সাথে একমালিকানা ব্যবসায়ের মিল আছে। সুতরাং, জনাব রাহাত কবীর একমালিকানা ব্যবসায় গঠন করেছেন।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে জনাব রাহাত কবীরের মালিকানার ভিত্তিতে ব্যবসায়টির ধরন ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর