তুমি কি মনে করো জনাব রাহাত কবীরের গৃহীত কার্যক্রম অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের জনাব রাহাত কবীরের একমালিকানা ব্যবসায়টি অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এরূপ ব্যবসায় অল্প মূলধন নিয়ে যে কেউ সহজে গঠন করতে পারেন। আবার ব্যবসায়ের পরিসর বাড়লে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এছাড়া এ ব্যবসায় বৃহদায়তন উৎপাদনে কাঁচামাল সরবরাহ করে সহায়তা করে। উদ্দীপকে জনাব রাহাত কবীর একটি সুতা তৈরির কারখানা স্থাপন করেছিলেন। প্রতিষ্ঠান তার একক মালিকানার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। তিনি নিজস্ব তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে মানসম্মত সুতা উৎপাদন করে ব্যাপক সফলতা অর্জন করেন। সম্প্রতি তিনি তার পণ্য চীন ও ভুটানে রপ্তানির প্রক্রিয়া শুরু করেছেন। জনাব রাহাত কবীরের ব্যবসায়ের মাধ্যমে তার নিজের কাজের ব্যবস্থা হয়েছে। এছাড়া তার কারখানায় কর্মরত কর্মীদের আয়ের ব্যবস্থাও এর মাধ্যমে হয়েছে। এতে দেশের মাথাপিছু আয় বাড়ছে। আবার, চীন ও ভূটানে পণ্য রপ্তানি করে তিনি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। ফলে দেশের রাজস্ব আয় বাড়বে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। তাই বলা যায়, জনাব রাহাত কবীরের ব্যবসায়টি অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
তুমি কি মনে করো জনাব রাহাত কবীরের গৃহীত কার্যক্রম অর্থনৈতিক উন্নয়নে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর