একমালিকানা ব্যবসায়ের যে বৈশিষ্ট্য জনাব রেশমাকে সফল ব্যবসায়ী হতে ভূমিকা রেখেছে- উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন কর।
উত্তর: একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যের কারণে জনাব রেশমা ব্যবসায়ে সফল হয়েছেন। একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ককে বোঝায়। একমালিকানা ব্যবসায়ের পরিসর ছোট হওয়ায় মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ক গড়ে উঠে। এতে ব্যবসায়ের সফলতার সম্ভাবনা বেশি থাকে। উদ্দীপকের জনাব রেশমা বেগম একজন কুটিরশিল্প ব্যবসায়ী। তিনি গৃহের ব্যবহার উপযোগী বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র নিজ কারখানায় তৈরি করে তা বাজারে বিক্রয় করেন। তার কারখানায় তৈরিকৃত আসবাবপত্র রুচিশীল ও মানসম্মত হওয়ায় বাজারে বেশ চাহিদা বৃদ্ধি পেয়েছে। কারণ তিনি ভোক্তাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং তাদের রুচি, পছন্দ-অপছন্দকে বেশ গুরুত্ব দেন। আবার পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী। একমালিকানা ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসায়। শুধু মালিকের ইচ্ছা এবং সামান্য পরিমাণ মূলধন থাকলেই এ ধরনের ব্যবসায় খুব সহজেই গঠন করা যায়। মালিক একা এই ব্যবসায় পরিচালনা করে। তাই গ্রাহকের সাথে তার সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। এতে তিনি গ্রাহকদের সুবিধা অসুবিধা বিবেচনা করে ব্যবসায় পরিচালনা করতে পারেন এবং সহজেই ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারেন। তাই আমি মনে করি, জনাব রেশমা একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যের কারণে সফল হয়েছেন।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
একমালিকানা ব্যবসায়ের যে বৈশিষ্ট্য জনাব রেশমাকে সফল ব্যবসায়ী হতে ভূম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর