সামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির অবদান মূল্যায়ন কর।
উত্তর: সামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত একমালিকানা ব্যবসায়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিক একাই মূলধন বিনিয়োগ করেন, পরিচালনা করেন, লাভ হলে একাই ভোগ করেন, ক্ষতি হলে একাই এর দায় বহন করে। খুব সহজেই সীমিত পরিসরে এমন ব্যবসায় গঠন করা যায় বলে পৃথিবীর অধিকাংশ দেশেই এটি একটি জনপ্রিয় ব্যবসায়। উদ্দীপকের জনাব অনির্বাণ দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে ৫ কোটি টাকা বিনিয়োগে একটি সোলার (সৌরবিদ্যুৎ) প্যানেল তৈরির কারখানা স্থাপন করেন। অভ্যন্তরীণ বাজারে প্রচুর চাহিদা থাকায় তার প্রতিষ্ঠানটি মুনাফার অংশ থেকে তাকে বিনিয়োগকৃত সমপরিমাণ অর্থ ২ বছরের মধ্যে পরিশোধে সমর্থ হয়। বর্তমানে তার প্রতিষ্ঠানটি স্থানীয় গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্বল্পমূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে। যেকোনো দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সমার্জের মানুষের উপকারসাধন করা যায়। উদ্দীপকের জনাব অনির্বাণও এমন একজন ব্যক্তি যিনি তার ব্যবসায়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে সেবা দিয়ে যাচ্ছেন। এতে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তাই আমি মনে করি, সামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত একমালিকানা ব্যবসায়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
সামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর