দোলন প্রথমে যে ব্যবসায় করতো মালিকানার ভিত্তিতে, তা কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: দোলন প্রথমে যে ব্যবসায় করত তা মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়। যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়। উদ্দীপকের দোলন অর্থনীতি বিষয়ে পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। তার ইচ্ছা লেখাপড়া শেষ করে পিতার ন্যায় আসবাবপত্রের ব্যবসায় করবেন। এই লক্ষ্যে বন্ধু আতিকের কাছ থেকে কিছু অর্থ ধার করে নিজ দায়িত্বে গঞ্জে একটি আসবাবপত্রের দোকান দেন। দোলনের ব্যবসায়টিতে মালিক একজন, যা একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, দোলন প্রথমে যে ব্যবসায় করত তা মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
দোলন প্রথমে যে ব্যবসায় করতো মালিকানার ভিত্তিতে, তা কোন ধরনের? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর