শেয়ারFacebookWhatsApp

জনাব শরীফের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের জনাব শরীফের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিক একাই মূলধন বিনিয়োগ করেন, পরিচালনা করেন, লাভ হলে একাই ভোগ করেন, ক্ষতি হলে একাই এর দায় বহন করেন। খুব সহজেই সীমিত পরিসরে এমন ব্যবসায় গঠন করা যায় বলে পৃথিবীর অধিকাংশ দেশেই এটি একটি জনপ্রিয় ব্যবসায়। উদ্দীপকের জনাব শরীফ একজন স্নাতক শ্রেণির শিক্ষার্থী। করোনাকালীন তিনি বাসায় বসে অনলাইনের সাহায্যে মোবাইল এক্সেসরিজ এর ব্যবসায় শুরু করেন। স্বল্পমূল্য ও দ্রুত পণ্য ক্রেতাদের কাছে পৌছাতে পারায় তার ব্যবসায় অধিক মুনাফা অর্জন করে। তিনি একাই এই ব্যবসায়টি পরিচালনা করেন, যা একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব শরীফের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।

HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল

জনাব শরীফের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব শরীফ একজন স্নাতক শ্রেণির শিক্ষার্থী। করোনাকালীন সময়ে সে বাসায় বসে অন-লাইনের সাহায্যে মোবাইল এক্সেসরিজ এর ব্যবসায় শুরু করেন। স্বল্পমূল্য ও দ্রুত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারায় তার ব্যবসায় অধিক মুনাফা অর্জন করে। বর্তমানে সে ঢাকার 'একটি শপিংমলে 'গরিবের গ্যাজেট' নামে একটি শোরুম শুরুর উদ্যোগ নেয়। ব্যবসায়ের জন্য ব্যাংক হতে ঋণ গ্রহণের উদ্দেশ্যে সিটি কর্পোরেশন হতে তাকে একটি আইনগত দলিল সংগ্রহ করতে হয়েছে।

উত্তর

বিনিয়োগকৃত মূলধনের বাইরে ব্যক্তিগত দায় সৃষ্টি হওয়াকে অসীম দায় বলে।

উত্তর

একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানার ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায়ের মালিক একক দায়িত্বে মূলধন জোগাড় করে, এককভাবে দায় বহন করে এবং এককভাবেই মুনাফা ভোগ করে। তিনি নিজেই ব্যবসায় পরিচালনা করেন। তবে আইনগত কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই এরূপ ব্যবসায় গঠিত হয় বলে যেকোনো সময় অর্থাৎ মালিকের মৃত্যু, শারীরিক অক্ষমতা, দেউলিয়াত্ব ইত্যাদি যেকোনো কারণে এরূপ ব্যবসায় বন্ধ হয়ে যেতে পারে। তাই একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্বের অভাব দেখা দেয়।

উত্তর

উদ্দীপকের জনাব শরীফের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিক একাই মূলধন বিনিয়োগ করেন, পরিচালনা করেন, লাভ হলে একাই ভোগ করেন, ক্ষতি হলে একাই এর দায় বহন করেন। খুব সহজেই সীমিত পরিসরে এমন ব্যবসায় গঠন করা যায় বলে পৃথিবীর অধিকাংশ দেশেই এটি একটি জনপ্রিয় ব্যবসায়। উদ্দীপকের জনাব শরীফ একজন স্নাতক শ্রেণির শিক্ষার্থী। করোনাকালীন তিনি বাসায় বসে অনলাইনের সাহায্যে মোবাইল এক্সেসরিজ এর ব্যবসায় শুরু করেন। স্বল্পমূল্য ও দ্রুত পণ্য ক্রেতাদের কাছে পৌছাতে পারায় তার ব্যবসায় অধিক মুনাফা অর্জন করে। তিনি একাই এই ব্যবসায়টি পরিচালনা করেন, যা একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব শরীফের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।

উত্তর

উদ্দীপকে জনাব শরীফ ঋণ সহায়তা পেতে যে ট্রেড লাইসেন্স গ্রহণ করেছেন তা পৌর এলাকায় সকল ব্যবসায়ীদের জন্য প্রয়োজন। যেকোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। আর এই অনুমোদন বা নিবন্ধন করাই হলো ট্রেড লাইসেন্স। একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যদি এর অবস্থান পৌর এলাকার ভেতরে হয় তাহলে পৌর কর্তৃপক্ষের নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। আবার এর অবস্থান যদি পৌর এলাকার বাইরে হয় তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। উদ্দীপকের জনাব শরীফ একজন স্নাতক শ্রেণির শিক্ষার্থী। করোনাকালীন তিনি বাসায় বসে অনলাইনের সাহায্যে মোবাইল এক্সেসরিজ এর ব্যবসায় শুরু করেন। স্বল্পমূল্য ও দ্রুত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারায় তার ব্যবসায় অধিক মুনাফা অর্জন করে। বর্তমানে তিনি ঢাকার একটি শপিংমলে 'গরিবের গ্যাজেট' নামে একটি শোরুম শুরুর উদ্যোগ নেন। ব্যবসায়ের জন্য ব্যাংক হতে ঋণ গ্রহণের উদ্দেশ্যে সিটি কর্পোরেশন হতে তাকে একটি আইনগত দলিল সংগ্রহ করতে হয়েছে। একমালিকানা ব্যবসায় যেকোনো স্থানে গঠন করা যায়। এক্ষেত্রে আইনগত কোনো ঝামেলা পোহাতে হয় না। তবে সিটি কর্পোরেশন এলাকায় এরূপ ব্যবসায় গঠনে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়।এরূপ ট্রেড লাইসেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করা যায়। উদ্দীপকে জনাব শরীফ এরূপ দলিল সংগ্রহের কারণেই ঋণ সহায়তা পেয়েছেন বলে আমি মনে করি।
HSCManagement 1st PaperChapter 3: এক মালিকানা ব্যবসায়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব তাহের কলেজ রোডের একটি মনিহারি দোকানের মালিক। কলেজ বোর্ডের পাশে চারটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তিনি লক্ষ করলেন আজকাল ছাত্রদের সব কাজই ইন্টারনেটভিত্তিক এবং এর ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। তিনি এ পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিলেন। তিনি দুটি কম্পিউটার এবং দুটি মডেম কিনলেন। তার ব্যবসায় এখন গরম রুটির বিক্রির মতো চলছে।

Barisal · 2017

একমালিকানা কারবার কী?
একটি একমালিকানা কারবার কীভাবে প্রতিষ্ঠিত হয়?
কোন প্রধান সুবিধাটি থাকায় ব্যবসায়টি এত দ্রুত এগুচ্ছে? ব্যাখ্যা করো।
একজন একমালিকানা কারবারের মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে- তুমি কি একমত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.একটি একমালিকানা কারবার কীভাবে প্রতিষ্ঠিত হয়?

একটি একমালিকানা কারবার কীভাবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একমালিকানা কারবার কী?

একমালিকানা কারবার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিয়ামত হোসেন ১০ বছর ধরে চট্টগ্রাম শহরে একটি মুদি দোকান চালাচ্ছেন। গ্রাহকের সাথে তার সম্পর্ক ভালো। যুক্তিসঙ্গত দামে গ্রাহকের রুচি অনুযায়ী পণ্য বিক্রি করেন। প্রতিযোগিতার মধ্যেও তার গ্রাহক বেড়েছে। এখন তিনি বড় আকারের দোকান দেয়ার কথা ভাবছেন। এজন্য তার অধিক টাকার প্রয়োজন। বন্ধু রহিম তার ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করতে চান। ব্যাংকও ঋণ দিতে রাজি।

Jessore · 2017

প্রমিতকরণ কাকে বলে?
শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন?
উদ্দীপকে নিয়ামত হোসেনের কর্মকাণ্ডে একমালিকানা ব্যবসায়ের কোন সুবিধাটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
বড় দোকান দেয়ার ক্ষেত্রে নিয়ামত হোসেনের করণীয় সম্পর্কে তোমার অভিমত উদ্দীপকের আলোকে তুলে ধরো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন?

শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রমিতকরণ কাকে বলে?

প্রমিতকরণ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রহমান একজন কাঁচামাল ব্যবসায়ী। ঢাকার কাওরান বাজারে তার আড়ত রয়েছে। তিনি নিজেই তার ব্যবসায়ের যাবতীয় কাজ তদারক করেন। তিনি কখনও আম, কাঁঠাল, তরমুজ বিক্রি করেন। আবার কখনও আনারস, আপেল ও খেজুর বিক্রি করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ফল ব্যবসায়ীদের নিকট তিনি একজন জনপ্রিয় ব্যবসায়ী। তিনি সবসময় একটি নীতি মেনে চলেন, তা হলো 'সৎ ব্যবসায়ী সবসময়ই সুখী।'

Chittagong · 2017

প্রত্যক্ষ সেবা কী?
পরিবেশ দূষণ বলতে কী বোঝ?
মি. রহমানের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
মি. রহমানের ব্যবসায়ের মতো প্রতিষ্ঠানগুলোর কি দীর্ঘদিন টিকে থাকা সম্ভব? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.পরিবেশ দূষণ বলতে কী বোঝ?

পরিবেশ দূষণ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রত্যক্ষ সেবা কী?

প্রত্যক্ষ সেবা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

একজন একমালিকানা কারবারের মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে-কোন প্রধান সুবিধাটি থাকায় ব্যবসায়টি এত দ্রুত এগুচ্ছে? ব্যাখ্যা করো।একটি একমালিকানা কারবার কীভাবে প্রতিষ্ঠিত হয়?একমালিকানা কারবার কী?বড় দোকান দেয়ার ক্ষেত্রে নিয়ামত হোসেনের করণীয় সম্পর্কে তোমার অভিমত উদ্দীপকের আলোকউদ্দীপকে নিয়ামত হোসেনের কর্মকাণ্ডে একমালিকানা ব্যবসায়ের কোন সুবিধাটি ফুটে ওঠেছে?শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন?প্রমিতকরণ কাকে বলে?মি. রহমানের ব্যবসায়ের মতো প্রতিষ্ঠানগুলোর কি দীর্ঘদিন টিকে থাকা সম্ভব? মতামত দাওমি. রহমানের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।পরিবেশ দূষণ বলতে কী বোঝ?প্রত্যক্ষ সেবা কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।