উদ্দীপকে জনাব শরীফ ঋণ সহায়তা পেতে যে ব্যবস্থা নিয়েছেন পৌর এলাকার সকল ব্যবসায়ের জন্য তা প্রয়োজন বলে তুমি মনে কর কি? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব শরীফ ঋণ সহায়তা পেতে যে ট্রেড লাইসেন্স গ্রহণ করেছেন তা পৌর এলাকায় সকল ব্যবসায়ীদের জন্য প্রয়োজন। যেকোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। আর এই অনুমোদন বা নিবন্ধন করাই হলো ট্রেড লাইসেন্স। একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যদি এর অবস্থান পৌর এলাকার ভেতরে হয় তাহলে পৌর কর্তৃপক্ষের নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। আবার এর অবস্থান যদি পৌর এলাকার বাইরে হয় তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। উদ্দীপকের জনাব শরীফ একজন স্নাতক শ্রেণির শিক্ষার্থী। করোনাকালীন তিনি বাসায় বসে অনলাইনের সাহায্যে মোবাইল এক্সেসরিজ এর ব্যবসায় শুরু করেন। স্বল্পমূল্য ও দ্রুত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারায় তার ব্যবসায় অধিক মুনাফা অর্জন করে। বর্তমানে তিনি ঢাকার একটি শপিংমলে 'গরিবের গ্যাজেট' নামে একটি শোরুম শুরুর উদ্যোগ নেন। ব্যবসায়ের জন্য ব্যাংক হতে ঋণ গ্রহণের উদ্দেশ্যে সিটি কর্পোরেশন হতে তাকে একটি আইনগত দলিল সংগ্রহ করতে হয়েছে। একমালিকানা ব্যবসায় যেকোনো স্থানে গঠন করা যায়। এক্ষেত্রে আইনগত কোনো ঝামেলা পোহাতে হয় না। তবে সিটি কর্পোরেশন এলাকায় এরূপ ব্যবসায় গঠনে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়।এরূপ ট্রেড লাইসেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করা যায়। উদ্দীপকে জনাব শরীফ এরূপ দলিল সংগ্রহের কারণেই ঋণ সহায়তা পেয়েছেন বলে আমি মনে করি।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে জনাব শরীফ ঋণ সহায়তা পেতে যে ব্যবস্থা নিয়েছেন পৌর এলাকার সক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর