একমালিকানা ব্যবসায়ে কেন স্থায়িত্বের অভাব দেখা দেয়?
উত্তর: একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানার ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায়ের মালিক একক দায়িত্বে মূলধন জোগাড় করে, এককভাবে দায় বহন করে এবং এককভাবেই মুনাফা ভোগ করে। তিনি নিজেই ব্যবসায় পরিচালনা করেন। তবে আইনগত কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই এরূপ ব্যবসায় গঠিত হয় বলে যেকোনো সময় অর্থাৎ মালিকের মৃত্যু, শারীরিক অক্ষমতা, দেউলিয়াত্ব ইত্যাদি যেকোনো কারণে এরূপ ব্যবসায় বন্ধ হয়ে যেতে পারে। তাই একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্বের অভাব দেখা দেয়।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
একমালিকানা ব্যবসায়ে কেন স্থায়িত্বের অভাব দেখা দেয়?
উত্তর