উদ্দীপকে 'ব্যবসায়ের স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলেই তিনি সফলতা পেয়েছেন'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: মি. মহসিনের একমালিকানা ব্যবসায়টি উপযুক্ত স্থান নির্বাচনের কারণে সফল হয়েছে বলে আমি মনে করি। ব্যবসায়ের স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্থান নির্বাচন যথাযথ না হলে সফলতা অর্জন অনিশ্চিত হয়ে যায়। তাই স্থান নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা আবশ্যক। উদ্দীপকের মি. মহসিন ঢাকা মেডিকেল হাসপাতালের ঠিক উল্টো পাশে একটি রেস্টুরেন্ট চালু করেন। তিনি মাত্র ৮০ টাকায় দুপুরের খাবার এবং ৪০ টাকায় সকাল ও বিকালের নাস্তা পরিবেশন করেন। সুলভ মূল্যে মানসম্মত খাবার পাওয়ায় তার রেস্টুরেন্টটি রোগী ও তাদের স্বজনদের নিকট বেশ জনপ্রিয়। সম্প্রতি তিনি বকশী বাজার এলাকায় রেস্টুরেন্টটির ২য় শাখা খোলার চিন্তা-ভাবনা করছেন-। যেকোনো স্থানে স্থাপন করলেই যে ব্যবসায়ে সফলতা আসবে এমন নয়; বরং ব্যবসায় স্থাপন করার শুরুতেই ব্যবসায়ের স্থান নির্বাচনের বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে হবে। কারণ সব ধরনের স্থান সব ধরনের পণ্যের ব্যবসায়ের জন্য উপযোগী নয়। এক্ষেত্রে উদ্দীপকের মি. মহসিনকে একজন সচেতন ও বিচক্ষণ ব্যক্তি বলা যায়। কারণ তিনি তার ব্যবসায়টি স্থাপনের পূর্বে স্থান নির্বাচনকে অধিক গুরুত্ব দিয়েছেন, যা তাকে অল্প কিছু দিনের মধ্যেই সফলতা এনে দিয়েছে। তাই বলা যায়, ব্যবসায়ে স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলেই । তিনি (মি. মহসিন) সফলতা পেয়েছেন'- উক্তিটি যথার্থ।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে 'ব্যবসায়ের স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলেই তিনি সফলত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর