একমালিকানা ব্যবসায় কেন জনপ্রিয়? ব্যাখ্যা কর।
উত্তর: একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানার ব্যবসায় বলে। একমালিকানার ব্যবসায়ের মালিক একক দায়িত্বে মূলধন জোগাড় করে, এককভাবে দায় বহন করে এবং এককভাবেই মুনাফা ভোগ করে। তিনি নিজেই ব্যবসায় পরিচালনা করেন। ব্যবসায়ের যেকোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি কারো সাথে কোনোরূপ শেয়ার করতে বাধ্য থাকেন না। তিনি ইচ্ছা করলেই যেকোনো সময় ব্যবসায় বিলোপও করতে পারেন। এসব কারণেই একমালিকানা ব্যবসায় অন্যান্য ব্যবসায়ের তুলনায় জনপ্রিয় হয়ে থাকে।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
একমালিকানা ব্যবসায় কেন জনপ্রিয়? ব্যাখ্যা কর।
উত্তর