উদ্দীপকে জনাব রহিমকে কী অংশীদার বলা যায়? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি একমালিকানা ব্যবসায়, যেখানে জনাব রহিম একজন পাওনাদার অংশীদার নয়। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায়ের মালিক থাকে একজন। আর অন্য যারা ব্যবসায়ে তাকে সহযোগিতা করে তারা শুধু ব্যবসায়ের কর্মী বা পাওনাদার, অংশীদার নয়। উদ্দীপকের জনাব আলমগীর স্থানীয়ভাবে সবজি সংগ্রহ ও বাছাই করে সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহ করেন। অল্পদিনের মধ্যেই তিনি ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং ব্যবসায়ে সফলতা লাভ করেন। ব্যবসায় সম্প্রসারণের জন্য তিনি প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে বন্ধু রহিম থেকে ৩০,০০০ টাকা সংগ্রহ করেন। একমালিকানা ব্যবসায়ে মালিক থাকে একজন। সেখানে অন্য কেউ মালিক হিসেবে গণ্য হবে না। উদ্দীপকের জনাব আলমগীর তার বন্ধুর কাছ থেকে ৩০,০০০ টাকা সংগ্রহ করে। তার বন্ধু এই টাকার বিনিময়ে নির্দিষ্ট হারে সুদ পাবে। তাই আলমগীরের বন্ধু শুধু একজন পাওনাদার হিসেবে গণ্য হলেও অংশীদার নয়।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে জনাব রহিমকে কী অংশীদার বলা যায়? যুক্তিসহ তোমার মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর