উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির সাফল্যের পেছনে কী কারণ? তোমার উত্তরের যৌক্তিকতা দেখাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যের কারণেই মি. মামুন সফলতা অর্জন করেন বলে আমি মনে করি যা যৌক্তিক। একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ককে বোঝায়। একমালিকানা ব্যবসায়ের পরিসর ছোট হওয়ায় মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ক গড়ে উঠে। এতে ব্যবসায়ের সফলতার সম্ভাবনা বেশি থাকে। উদ্দীপকের মি. রায়হান অল্প পুঁজি নিয়ে সবজির ব্যবসা শুরু করলেন। জৈব সার ব্যবহারকারী কৃষকদের নিকট থেকে স্থানীয়ভাবে সবজি সংগ্রহ ও বাছাই করে সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহ করে। অল্পকিছু দিনের মধ্যেই সফলতায় অনুপ্রাণিত হয়ে ব্যবসায় সম্প্রসারণে আগ্রহী হয়ে ৫ জন কর্মী নিয়োগ দেন। একমালিকানা ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসায়। শুধু মালিকের ইচ্ছা এবং সামান্য পরিমাণ মূলধন থাকলেই এ ধরনের ব্যবসায় খুব সহজেই গঠন করা যায়। মালিক একা এই ব্যবসায় পরিচালনা করে বিধায় গ্রাহকের সাথে তার সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। এতে তিনি গ্রাহকদের সুবিধা-অসুবিধা বিবেচনা করে ব্যবসায় পরিচালনা করতে পারেন এবং সহজেই ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারেন। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যের করণেই মি. রায়হান সফলতা অর্জন করেন।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির সাফল্যের পেছনে কী কারণ? তোমার উত্তরের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর