মি. রহমানের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: মি. রহমানের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন। যে ব্যবসায়ে একজনমাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়। উদ্দীপকে মি. রহমান একজন ফল ব্যবসায়ী। ঢাকার কাওরান বাজারে তার আড়ৎ রয়েছে। তিনি নিজেই তার ব্যবসায়ের যাবতীয় কাজ তদারকি করেন। তিনি কখনো আম, কাঁঠাল, তরমুজ বিক্রি করেন। আবার কখনো আনারস, আপেল ও খেজুর বিক্রি করেন। ঢাকাসহ' দেশের বিভিন্ন অঞ্চলে ফল ব্যবসায়ীদের নিকট তিনি একজন জনপ্রিয় ব্যবসায়ী। মি. রহমান এককভাবে তার ব্যবসায় পরিচালনা করেন, যা একমালিকানা ব্যবসায়ের সাদৃশ। তাই বলা যায়, মি. রহমানের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
মি. রহমানের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর