মি. রহমানের ব্যবসায়ের মতো প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা কী সম্ভব? উদ্দীপকের আলোকে মতামত বিশ্লেষণ কর।
উত্তর: মি. রহমান একমালিকানা ব্যবসায়ের মালিক, তার মতো ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা সম্ভব। যে ব্যবসায়ে একজনমাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়। উদ্দীপকের মি. রহমান একজন ফল ব্যবসায়ী। ঢাকার কাওরান বাজারে তার আড়ৎ রয়েছে। তিনি নিজেই তার ব্যবসায়ের যাবতীয় কাজ তদারকি করেন। তিনি কখনো আম, কাঁঠাল, তরমুজ বিক্রি করেন। আবার কখনো আনারস, আপেল ও খেজুর বিক্রি করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফল ব্যবসায়ীদের নিকট তিনি একজন জনপ্রিয় ব্যবসায়ী। তিনি সবসময় একটি নীতি মেনে চলেন, তাহলো 'সৎ ব্যবসায়ী সবসমই সুখী'। একমালিকানা ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসায়। শুধু মালিকের ইচ্ছা এবং সামান্য পরিমাণ মূলধন থাকলেই এ ধরনের ব্যবসায় খুব সহজেই গঠন করা যায়। মালিক একা এই ব্যবসায় পরিচালনা করে বিধায় গ্রাহকের সাথে তার সরাসরি সম্পর্ক গড়ে ওঠে এবং সততার সাথে ব্যবসায় পরিচালনা করা যায়। আর সততা একজন ব্যবসায়ীকে ব্যবসায়ে টিকে থাকতে সবচেয়ে বেশি সহযোগিতা করে। তাই আমি মনে করি, মি. রহমানের মতো-ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা সম্ভব।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
মি. রহমানের ব্যবসায়ের মতো প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা কী সম্ভব? উদ্দী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর