উদ্দীপকের আলোকে টিনার মুনাফা দাবির যৌক্তিক্তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে টিনার মুনাফা দাবির বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায়ের মালিক থাকে একজন। আর অন্য যারা ব্যবসায়ে তাকে সহযোগিতা করে তারা শুধু ব্যবসায়ের কর্মী, অংশীদার নয়। উদ্দীপকের সালমা কলেজের কাছে একটি স্টেশনারি দোকান পরিচালনা করেন। সততা ও দক্ষতার কারণে তার ব্যবসায়টি লাভজনক হয়ে উঠে। তিনি এর পাশাপাশি একটি ফটোকপি মেশিন ও কম্পিউটার ক্রয় করে ব্যবসায়ের সম্প্রসারণ করেন। তাকে সহযোগিতা করার জন্য মাসিক নির্দিষ্ট অর্থের বিনিময়ে টিনাকে নিযুক্ত করেন।কিন্তু বছর শেষে টিনা মুনাফা দাবি করে। উদ্দীপকের টিনা শুধু একজন কর্মী, অংশীদার নয়। সে প্রতিষ্ঠান থেকে শুধু বেতন পাবে, মুনাফার অংশ নয়। সে কখনই মুনাফার অংশ পাওয়ার জন্য দাবিও করতে পারবে না। তাই আমি মনে করি, টিনার মুনাফা দাবির বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের আলোকে টিনার মুনাফা দাবির যৌক্তিক্তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর