"একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যের উপস্থিতিই তার সফলতার মূল কারণ"- বক্তব্যটি প্রতিষ্ঠা কর।
উত্তর: একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যের কারণেই সাহিলের সফলতার মূল কারণ। একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে 'গ্রাহকের সরাসরি সম্পর্ককে বোঝায়। একমালিকানা ব্যবসায়ের পরিসর ছোট হওয়ায় মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ক গড়ে উঠে। এতে ব্যবসায়ের সফলতার সম্ভাবনা বেশির থাকে। উদ্দীপকের সাহিল স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে চাকরি না খুঁজে একটি ফটোকপির দোকান দিয়েছে। সে ফটোকপি করা ছাড়াও গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন নতুন সেবা যুক্ত করে থাকে। এলাকার সকলের কাছে সে তার ভালো ব্যবহার ও সেবার জন্য দ্রুত সুনাম কুড়িয়েছে। একমালিকানা ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসায়। শুধু মালিকের ইচ্ছা এবং সামান্য পরিমাণ মূলধন থাকলেই এ ধরনের ব্যবসায় খুব সহজেই গঠন করা যায়। মালিক একা এই ব্যবসায় পরিচালনা করে বিধায় গ্রাহকের সাথে তার সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। এতে তিনি গ্রাহকদের সুবিধা-অসুবিধা বিবেচনা করে ব্যবসায় পরিচালনা করতে পারেন এবং সহজেই ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারেন। তাই আমি মনে করি, একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যের কারণেই সাহিলের সফলতার মূল কারণ।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
"একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যের উপস্থিতিই তার সফলতার মূল কারণ"- ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর