উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের সহজ গঠন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায়ের মালিক থাকে একজন। একক মালিক ইচ্ছা করলে সীমিত মূলধন নিয়ে সহজেই এ ব্যবসায় গঠন করতে পারে। এক্ষেত্রে আইনের কোনো ঝামেলা তাকে পোহাতে হয় না। উদ্দীপকের জনাব তুহিন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করে এক লক্ষ টাকা নিয়ে একক মালিকানায় একটি মুদির দোকান দেন। তার এই ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়ের স্বরূপ। এরূপ ব্যবসায় গঠন করতে তাকে আইনের কোনো ঝামেলা পোহাতে হয়নি। স্বল্প পুঁজি নিয়ে খুব সহজেই তিনি ব্যবসায়টি গঠন করেন। তাই বলা যায়, উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের সহজ গঠন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর