তুহিন কর্তৃক কুহিনের দাবি প্রত্যাখ্যানের মূল কারণ বিশ্লেষণ কর।
উত্তর: কুহিন শুধু তুহিনের একমালিকানা ব্যবসায়ের একজন কর্মী মালিক নয়। তাই তুহিন কুহিনের দাবি প্রত্যাখ্যান করেন। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায়ের মালিক থাকে একজন। আর অন্য যারা ব্যবসায়ে তাকে সহযোগিতা করে তারা শুধু ব্যবসায়ের কর্মী, অংশীদার নয়। তাই একমালিকানা ব্যবসায়ের পরিচালনা বেশ সহজ ও ঝামেলামুক্ত। উদ্দীপকের জনাব তুহিন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করে এক লক্ষ টাকা নিয়ে একক মালিকানায় একটি মুদির দোকান দেন। ব্যবসায়ে ব্যাপক ক্রেতা সাড়া পাওয়ায় তার একার পক্ষে ব্যবসায়টি পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায় তিনি তার চাচাতো ভাই কুহিনকে ছয় হাজার টাকা বেতন দেয়ার শর্তে ব্যবসায় পরিচালনার জন্য নিয়োগ দেন। কিছুদিন পর ব্যবসায়ে পর্যাপ্ত মুনাফা হলে কুহিন মুনাফার অংশ দাবি করেন। কিন্তু তুহিন তা প্রত্যাখ্যান করে। উদ্দীপকে কুহিন উক্ত ব্যবসায়ের শুধু একজন কর্মী, অংশীদার নয়। সে শুধু প্রতিষ্ঠান থেকে বেতন পাবে, মুনাফার অংশ নয়। সে কখনই মুনাফার অংশ পাওয়ার জন্য দাবি করতে পারবে না। এসব কারণেই তুহিন কুহিনকে মুনাফার অর্থ দিতে অস্বীকৃতি জানায়। তাই আমি মনে করি, তুহিন কর্তৃক কুহিনের দাবি প্রত্যাখ্যান করা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
তুহিন কর্তৃক কুহিনের দাবি প্রত্যাখ্যানের মূল কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর